
নিউজ ডেস্কঃ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আছে। তাদের ভোটের আগ্রহ আছে। তাই তারা স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন। মৌলভীবাজারে প্রথমবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হচ্ছে। ইভিএমে মানুষের ধারণা কম ছিল। তবুও মানুষ ভোট দিতে পারছেন। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে মৌলভীবাজারের বড়লেখা পৌর এলাকার সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।