News71.com
 Bangladesh
 28 Dec 20, 07:24 PM
 176           
 0
 28 Dec 20, 07:24 PM

জাল টাকায় দামি মোবাইল কেনায় প্রতারণা

জাল টাকায় দামি মোবাইল কেনায় প্রতারণা

নিউজ ডেস্কঃ নগরের বন্দর এলাকায় অভিযান চালিয়ে জাল টাকায় দামি মোবাইল কিনে প্রতারণার দায়ে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ ডিসেম্বর) নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়। গ্রেফতার দুই যুবক হলেন- মহিউদ্দিন আল আজাদ ওরফে মহিন খান (২৬) এবং মো. মারুফ মোল্লা (২৮)। নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন  জানান, সম্প্রতি আমেরিকা প্রবাসী এক ব্যক্তি দেশে আসার পর তার ‘স্যামসাং গ্যালাক্সি নোট-২০ আল্ট্রা’ মডেলের একটি মোবাইল সেট বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেন।                                                                

তিনি বলেন, বিজ্ঞাপন দেওয়ার পর ফাহিম খান নামের একটি ফেসবুক আইডি থেকে ওই প্রবাসীর সঙ্গে যোগাযোগ করা হয়। চন্দনপুরা এলাকায় গিয়ে প্রবাসীর কাছ থেকে ৭৮ হাজার টাকায় মোবাইল সেটটি কিনে নেন ওই ব্যক্তি। তবে বাসায় গিয়ে ওই প্রবাসী বুঝতে পারেন ক্রেতার দেওয়া সব টাকাই জাল। প্রতারক চক্রের প্রতারণার এই ঘটনায় কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ইউনিটে অভিযোগ জমা দেন ওই আমেরিকা প্রবাসী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন