News71.com
 Bangladesh
 28 Dec 20, 06:50 PM
 182           
 0
 28 Dec 20, 06:50 PM

ড. মসিউর রহমানের স্ত্রীর মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রীর শোক

ড. মসিউর রহমানের স্ত্রীর মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রীর শোক

নিউজ ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সোমবার (২৮ ডিসেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রওশন রহমান ইভা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন