News71.com
 Bangladesh
 28 Dec 20, 06:49 PM
 191           
 0
 28 Dec 20, 06:49 PM

মহাসড়ক আইন-২০২০ এর খসড়া অনুমোদন দিলো মন্ত্রিসভা

মহাসড়ক আইন-২০২০ এর খসড়া অনুমোদন দিলো মন্ত্রিসভা

নিউজ ডেস্কঃ  মহাসড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং সু-শৃঙ্খল ও নিরাপদ যান চলাচলের জন্য ‘মহাসড়ক আইন, ২০২০’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনের খসড়ায় বলা হয়েছে, অনুমতি ছাড়া মহাসড়কে বিলবোর্ড, সাইনবোর্ড বা তোরণ টাঙালে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। মহাসড়কের সংরক্ষণ রেখার মধ্যে অবৈধ স্থাপনা নির্মাণ করলে দুই বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে। এছাড়াও মহাসড়কে খড় বা ফসল শুকালে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৮ ডিসেম্বর) মন্ত্রিসভার ভার্চ্যুয়ালকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।                                                                                               বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ১৯২৫ সালের হাইওয়ে অ্যাক্ট রহিত করে মহাসড়ক, নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা এবং অবাধ, সু-শৃঙ্খল ও নিরাপদ যান চলাচলের জন্য নতুন আইন করা হচ্ছে। মহাসড়ের ক্ষতি কমিয়ে সড়কে স্থায়িত্ব নিশ্চিত করা এবং যানবাহন চলাচলের গতিশীলতা নিশ্চিত করতে ওভারলোড নিয়ন্ত্রণ করা হবে। তিনি বলেন, মহাসড়েকর একটা ইন্টারন্যাশনাল স্টান্ডার্ড আছে কত স্প্রিডে গাড়ি চলতে পারবে। সেক্ষেত্রে আমরা যদি নিয়ন্ত্রণ না করি এবং ফ্যাসিলিটিজ মানুষকে না দেই তাহলে এ মহাসড়ক ব্যবস্থা ঠিকভাবে চালানো সম্ভব হবে না। তিনি আরও জানান, মহাসড়কের মাঝে-মাঝে আন্ডারপাস করা হবে, সেখান দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্রসহ সিএনজি চালিত অটো, রিকশা চলাচল করতে পারবে। সব জায়গায় আন্ডারপাসের ব্যবস্থা থাকবে না, সেক্ষেত্রে ওভারপাসের ব্যবস্থা রাখতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন