News71.com
 Bangladesh
 28 Dec 20, 02:56 PM
 239           
 0
 28 Dec 20, 02:56 PM

যাকাতের অর্থ আত্মসাৎ মামলায় সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

যাকাতের অর্থ আত্মসাৎ মামলায় সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

 

নিউজ ডেস্কঃ ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিলের অর্থ আত্মসাৎ ও আয়কর ফাঁকির মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ (সোমবার, ২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরার আদালতে শুনানির দিন ধার্য রয়েছে। সকালেই সাঈদীকে অস্থায়ী আদালতে হাজির করা হবে বলেও জানান তার আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম শাহিন। তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় গত ৭ ডিসেম্বর পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরার আদালত এ আদেশ দেন।

 

ইফার যাকাত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে, সংশ্লিষ্ট ফাউন্ডেশনের সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী ২০১০ সালের ২৪ মে শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে মামলাটির চার্জশিট দাখিল করেন।

 

এদিকে, ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকা আয় গোপন করে তার ওপর প্রযোজ্য ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা কর ফাঁকির অভিযোগে ২০১১ সালের ১৯ আগস্ট সাঈদীর বিরুদ্ধে আরেকটি মামলা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পরের বছরের ১৫ সেপ্টেম্বর সাঈদীর বিরুদ্ধে এই মামলায় চার্জ গঠন করেন আদালত। মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, যাকাতের ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে সাঈদীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন ইসলামিক ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগের তৎকালীন পরিচালক আইয়ুব আলী চৌধুরী। মামলাটি তদন্ত করে সাঈদীসহ সাতজনের বিরুদ্ধে ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন