News71.com
 Bangladesh
 28 Dec 20, 02:55 PM
 166           
 0
 28 Dec 20, 02:55 PM

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা নিশ্চিত করতে হবেঃ রাষ্ট্রপতি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা নিশ্চিত করতে হবেঃ রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে যোগ্য প্রার্থীরা শিক্ষক হিসেবে নিয়োজিত হতে পারে, সে ব্যাপারে নিশ্চয়তা দিতে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে বঙ্গভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃপক্ষ রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।  তিনি বলেছেন, ‘শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। তাই শিক্ষার গুণগত মান নিয়ে আপস করার কোনো সুযোগ নেই। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অনিয়মের বিষয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, যোগ্য প্রার্থীরা যাতে নিয়োগ পায় তা নিশ্চিত করতে অভিন্ন নীতিমালা প্রণয়ন করতে হবে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন