News71.com
 Bangladesh
 28 Dec 20, 02:54 PM
 194           
 0
 28 Dec 20, 02:54 PM

বিজয় দিবস হকিতে চ্যাম্পিয়ন নৌবাহিনী

বিজয় দিবস হকিতে চ্যাম্পিয়ন নৌবাহিনী

নিউজ ডেস্কঃ মুজিববর্ষ বিজয় দিবস হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ বিমানবাহিনীকে। লিগ পর্বে বাংলাদেশ নৌবাহিনী জিতেছিল ৩-১ গোলে। মাহবুব হোসেনের হ্যাটট্রিকে ফাইনাল জিতলো ৫-০ ব্যবধানে। হকির নীলাভ টার্ফে উন্মাদনা। করোনায় যা গতি হারিয়েছিল। তবে বিজয় দিবস হকি ফাইনাল দিয়ে মাঠে আবার দর্শক ফিরেছে। মুখোমুখি বাংলাদেশ নৌ বাহিনী আর বাংলাদেশ বিমান বাহিনী।                                                      নৌবাহিনী দলটি জাতীয় দলের একঝাঁক খেলোয়াড় নিয়ে গড়া। জিমি- শিতুলদের নিয়ে গড়া দলটি মওলানা ভাসানীতে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে। ম্যাচের শুরু থেকে আক্রমণ গড়ে একের পর এক গোল করেছে তারা। অনূর্ধ্ব-২১ দলে জায়গা করে নেওয়া স্ট্রাইকার মাহবুব ১৮,৩৩ ও ৪০ মিনিটে গোল করেন হ্যাটট্রিক পূর্ণ করেন। অপরদিকে বিমান বাহিনী যেন নিষ্প্রাণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন