
নিউজ ডেস্কঃ মোংলা ইপিজেডে সুতা তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। সোমবার ভোর ৬টা ১০ মিনিটের দিকে লাগা আগুন এখনও (সকাল সাড়ে ১০টা পর্যন্ত) নেভানো সম্ভব হয়নি। আগুন নেভাতে বাগেরহাট, মোংলা, মোংলা বন্দর কর্তৃপক্ষ, নেভি ও ইপিজেডের ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।
মোংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার মো. মাহাবুব আহমেদ ছিদ্দিক জানান, ভোরে ইপিজেডের গুয়াংজু হুয়াস্যাং সাইন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাক্টরির গোডাউনে আগুন লাগে। গোডাউনে থাকা তুলায় আগুন ধরে তা দাউ দাউ করে জ্বলতে থাকে। এরপর তাৎক্ষণিকভাবে ইপিজেড, মোংলা বন্দর ও নৌবাহিনীর ফায়ার সার্ভিসের দল এসে আগুন নেভাতে শুরু করে। তবে এখনো আগুন না নিভলেও নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এই মুহূর্তে কিছু জানানো সম্ভব নয় বলে জানান তিনি।