News71.com
 Bangladesh
 28 Dec 20, 02:49 PM
 198           
 0
 28 Dec 20, 02:49 PM

ভাসানচরের পথে আরও এক হাজার রোহিঙ্গা

ভাসানচরের পথে আরও এক হাজার রোহিঙ্গা

নিউজ ডেস্কঃ দ্বিতীয় দফায় স্বেচ্ছায় আরও এক হাজার রোহিঙ্গা পরিবার ভাসানচর যাচ্ছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ এলাকা থেকে ১৩টি বাসে চড়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা করেছেন তারা। প্রতিটি বাসে মোট ৩০ জন করে রয়েছেন। এছাড়াও এই গাড়ি বহরে পুলিশের একটি গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্স রয়েছে। এর আগে রবিবার বিকেলে উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যেতে উখিয়া কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট পয়েন্টে রাখা হয়।

 

মূল ক্যাম্প ছাড়াও ৩৪টি ক্যাম্প থেকেই ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গারা গতকাল বিকেল ৪টা থেকেই ট্রানজিট পয়েন্টে আসতে শুরু করে। আজ সকালেও অনেকে এসে যোগ দেন। গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ রোহিঙ্গা ভাসানচরে গেছে। এর আগে মালয়েশিয়া যেতে গিয়ে সমুদ্র উপকূলে আটক পড়া আরও তিন শতাধিক রোহিঙ্গাকে সেখানে নিয়ে রাখা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন