News71.com
 Bangladesh
 28 Dec 20, 02:48 PM
 195           
 0
 28 Dec 20, 02:48 PM

স্কুল-কলেজে-বিশ্ববিদ্যালয়েও আসছে ডোপ টেস্ট

স্কুল-কলেজে-বিশ্ববিদ্যালয়েও আসছে ডোপ টেস্ট

নিউজ ডেস্কঃ এখন থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়ও ডোপ টেস্ট করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া সরকারি চাকরিতে যোগ দেওয়ার সময়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পরিবহন শ্রমিকদের ডোপ টেস্টের নির্দেশনাও বহাল রয়েছে। সে আলোকে বিধিমালা তৈরি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়।                                                                                                                                                                               এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সিপাহি, এসআই ও ইন্সপেক্টরদের মাদক নির্মূলে সহযোগিতার জন্য অস্ত্র দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব একটি কমিটি করে দেবেন। কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কুরিয়ার সার্ভিসে মালামাল পরিবহনের সময় পরিবহনকারী ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি সংরক্ষণ করতে পারবে সার্ভিস কর্তৃপক্ষ। দেশের বন্দরগুলোতে মাদক শনাক্ত করতে ডগ স্কোয়াড মোতায়েনের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক একটি ডগ স্কোয়াডের প্রজেক্ট তৈরি করবেন। পরে পরীক্ষা-নিরীক্ষা করে যাচাইয়ের ভিত্তিতে বিমানবন্দর বা ল্যান্ডপোর্টে ডগ স্কোয়াড দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন