News71.com
 Bangladesh
 28 Dec 20, 02:46 PM
 185           
 0
 28 Dec 20, 02:46 PM

সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

নিউজ ডেস্কঃ ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিলের অর্থ আত্মসাৎ ও আয়কর ফাঁকির মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১১ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরার আদালতে এই মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে এদিন মামলার যাবতীয় নথিপত্র না পাওয়ায় শুনানির প্রস্তুতি গ্রহণ করতে পারেননি জানিয়ে সময় চান আসামিপক্ষের আইনজীবীরা।

 

আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ১১ জানুয়ারি অভিযোগ গঠন শুনানির পরবর্তী দিন ধার্য করেন। এছাড়া সাঈদীকে প্রিজনভ্যানে না এনে মাইক্রোবাসে আনার আবেদন করেন তার আইনজীবীরা। তবে বিচারক তাৎক্ষণিক এ বিষয়ে কোনো আদেশ দেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন