News71.com
 Bangladesh
 28 Dec 20, 12:58 PM
 236           
 0
 28 Dec 20, 12:58 PM

প্রেমিকার সঙ্গে বনিবনা না হওয়ায় ঢাবি ছাত্রের আত্মহত্যা

প্রেমিকার সঙ্গে বনিবনা না হওয়ায় ঢাবি ছাত্রের আত্মহত্যা

নিউজ ডেস্কঃ প্রেমিকার সঙ্গে বনিবনা না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তৌহিদুল ইসলাম সিয়াম নামে ওই ছাত্র প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। রবিবার (২৭ ডিসেম্বর) কেরানীগঞ্জের নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি। নিহত সিয়াম কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের হিজলা গ্রামের রফিকুল ইসলামের একমাত্র ছেলে। তিনি করোনাভাইরাস মহামারির সময় বাড়িতেই ছিলেন।

 

জানা গেছে, সিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের আবাসিক এই শিক্ষার্থীর বাড়ি ঢাকার কেরানীগঞ্জের হিজলা গ্রামে। নিহতের এক সহপাঠী বলেন, সিয়াম খুবই শান্তশিষ্ট ছিলেন। আত্মহত্যা করবে তা কোনোভাবেই আমরা বুঝতে পারিনি। গত রাতে তাকে ফেসবুকে একটিভ দেখেছি। তিনি আরো জানান, সকালে ঘুম থেকে না উঠায় দুপুরের দিকে সিয়ামের মা রুমে নক করলে না খোলায়, পরে দরজা ভেঙে দেখে সে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আছে।

 

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়ামুল নাসের বলেন, 'তার চাচার সাথে আমার কথা হয়েছে। ছেলেটা অনেক মেধাবী। কী কারণে আত্মহত্যা করেছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাইনি। সহপাঠী ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে তার আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি। আমরা সবাই শোকাহত।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন