News71.com
 Bangladesh
 27 Dec 20, 06:33 PM
 286           
 0
 27 Dec 20, 06:33 PM

আইসিটি হাব স্থাপনে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে চুক্তি

আইসিটি হাব স্থাপনে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে চুক্তি

নিউজ ডেস্কঃ  দেশের প্রান্তিক জনগণকে উপজেলা পর্যায়ে দ্রুত সেবা দিতে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে তথ্যপ্রযুক্তি অবকাঠামো ‘আইসিটি হাব’ স্থাপনে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে চুক্তি সই করেছে তথ্য ও যোগাযাযোগ প্রযুক্তি বিভাগ। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এ সমঝোতা স্মারকে সই করেন। রোববার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে এ চুক্তি সই করা হয়। অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের ৬ হাজার ৬৬২টি ডিজিটাল সেন্টার থেকে প্রতি মাসে ৬০ লাখ মানুষ ২৭০ রকমের সেবা পাচ্ছে। এক মন্ত্রণালয়ের সঙ্গে আরেক মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে দ্রুততার সঙ্গে সরকারের সেবা পৌঁছে দেওয়া সম্ভব তার অন্যন্য উদাহারণ হচ্ছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন