News71.com
 Bangladesh
 27 Dec 20, 06:30 PM
 284           
 0
 27 Dec 20, 06:30 PM

রোহিঙ্গা শিবিরে বিভিন্ন সংস্থায় চাকরির দাবিতে স্থানীয়দের বিক্ষোভ

রোহিঙ্গা শিবিরে বিভিন্ন সংস্থায় চাকরির দাবিতে স্থানীয়দের বিক্ষোভ

 

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা শিবিরে চাকরির দাবিতে কক্সবাজারের উখিয়ার থাইংখালী এলাকায় কাফনের কাপড় পড়ে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। রোববার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত থাইংখালী স্টেশনে পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা কাফনের কাপড় পড়ে সড়কে অবস্থান নেয় এবং রোহিঙ্গা শিবিরমুখী বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার লোকদের ক্যাম্পে ঢুকতে বাধা দেন। বিক্ষোভকারীরা জানায়, ২০১৭ সাল থেকে রোহিঙ্গা আসার কারণে স্থানীয়রা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা স্থানীয় শিক্ষিত সমাজকে চাকরিতে সুযোগ না দিয়ে রোহিঙ্গা যুবকদের দিয়ে কাজ চালানো হচ্ছে । তাছাড়া উচ্চপদস্থ কর্মচারীদের বেশিরভাগ কক্সবাজার জেলার বাইরের হওয়ায় তারা কৌশলে তাদের আত্মীয়-স্বজনদের চাকরির সুযোগ করে দিচ্ছে। যার কারণে স্থানীয় শিক্ষিত সমাজ চাকরি থেকে বঞ্চিত হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন