News71.com
 Bangladesh
 27 Dec 20, 06:30 PM
 255           
 0
 27 Dec 20, 06:30 PM

পুলিশে মাদকসেবীর কোনো স্থান নেইঃ আইজিপি

পুলিশে মাদকসেবীর কোনো স্থান নেইঃ আইজিপি

নিউজ ডেস্কঃ পুলিশ বাহিনীতে মাদকসেবীর কোনো স্থান নেই বলে আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী। তাই বিষয়টি সবার কাছে পরিষ্কার করতে চাই।’ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ‘অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার সহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ ও হ্যালো আরএমপি অ্যাপ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। রোববার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে থাকা আরএমপির নির্মাণাধীন সদর দফতরে এ অ্যাপস উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে গিয়ে অ্যাপ উদ্বোধন করেন আইজিপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন