News71.com
 Bangladesh
 27 Dec 20, 06:27 PM
 199           
 0
 27 Dec 20, 06:27 PM

সর্বাধুনিক উড়োজাহাজ 'ধ্রুবতারা' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বাধুনিক উড়োজাহাজ 'ধ্রুবতারা' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে সদ্য যুক্ত হওয়া সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত ড্যাশ ৮-৪০০ ধ্রুবতারা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (২৭ ডিসেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উড়োজাহাজটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মাহাবুব আলীসহ সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহমদ কায়কাউস গণভবন প্রান্তে অনুষ্ঠান পরিচালনা করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সদ্য যুক্ত সর্বাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ 'ধ্রুবতারা'। 

 

বিমানের বহরে এরইমধ্যে যুক্ত হওয়া প্রতিটি উড়োজাহাজের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজের প্রথমটি হচ্ছে এই 'ধ্রুবতারা'। কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত ৭৪ আসনবিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ। নতুন উড়োজাহাজটি সংযোচিত হওয়ায় বিমান বহরে বিদ্যমান মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াচ্ছে ১৯টি। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দুটি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ ও তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন