News71.com
 Bangladesh
 26 Dec 20, 10:44 PM
 225           
 0
 26 Dec 20, 10:44 PM

সচেতন হলেই পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে॥ কৃষিমন্ত্রী

সচেতন হলেই পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে॥ কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের জন্য সচেতনতা সবচেয়ে বেশি জরুরি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক। তিনি বলেন পুষ্টিবিষয়ে জনগণ বিশেষ করে তরুণরা সচেতন হলেই পুষ্টি নিরাপত্তা অর্জন করা সম্ভব হবে। দেশের জনসংখ্যার একটা বিরাট অংশ তরুণ। এই তরুণ জনগোষ্ঠীর শক্তিকে কাজে লাগাতে হবে। পুষ্টিবিষয়ক সচেতনতাবৃদ্ধি, পুষ্টিসম্মত জীবনযাপন অনুশীলন ও কর্মসূচিতে তরুণদেরকে সম্পৃক্ত করতে পারলে পুষ্টিসমৃদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব হবে। কৃষিমন্ত্রী আজ ‘নিউট্রিশন অলিম্পিয়াড ২০২০’র উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তিতায় এসব কথা বলেন। বিড ফাউন্ডেশন, গেইন, আইসিটি বিভাগ, নিউট্রিশন ক্লাব যৌথভাবে করোনা মহামারির কারণে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এবারের অলিম্পিয়াডের আয়োজন করে।

কৃষিমন্ত্রী আরও বলেন দেশের মানুষের জন্য পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। পুষ্টিখাতকে বিশেষ প্রাধান্য দিয়ে ‘খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নীতি ২০২০’ এবং ‘জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা ২০১৬-২০২৫’সহ বিভিন্ন সেক্টরাল পলিসির আওতায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার পুষ্টি সংবেদনশীল কৃষিনীতি ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘তরুণদের নেতৃত্বে পুষ্টিসমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ’ এই থিম নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ‘নিউট্রিশন অলিম্পিয়াড ২০২০’। কোভিড-১৯ মহামারির কারণে এবার অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে এই অলিম্পিয়াড। প্রতিবারের মতো এবারো নিউট্রিশন অলিম্পিয়াডে পুষ্টিবিষয়ক বিভিন্ন মজার মজার প্রতিযোগিতা ও কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন