News71.com
 Bangladesh
 26 Dec 20, 10:37 PM
 217           
 0
 26 Dec 20, 10:37 PM

ঢাকায় র্যাবের পৃথক অভিযানে ২১ জুয়াড়ি গ্রেপ্তার॥

ঢাকায় র্যাবের পৃথক অভিযানে ২১ জুয়াড়ি গ্রেপ্তার॥

নিউজ ডেস্কঃ নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় শনিবার ভোরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর একটি দল কোতয়ালী থানাধীন সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ৭ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে। এই অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো মোঃ শহিদুল (৩৮), মোঃ আঃ মোতালেব (৪৮), শামীম (৩৩), আতাউর রহমান (৫০), মোঃ বেল্লাল (৩২), আব্দুর রাজ্জাক (৩৮) এবং ৭। মোঃ রফিক(৩৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে সাতটি মোবাইল ফোন, ১৯ প্যাকেট ও খোলা অবস্থায় ৫২০ পিস জুয়া খেলার কার্ড ও নগদ ১১ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়। এর আগে গত শুক্রবার রাতে র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ সাত বাটিয়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে জুয়া আসর হতে ১৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে।


এ অভিযানে গ্রেপ্তারকৃতদের নাম হলো- মোঃ মিন্টু (২৪), মিন্টু চন্দ্র সেন (৩২), মোঃ নাসির (৪০), মোঃ ইউনুস সরদার (৩৫), মোঃ ইকবাল হোসেন (৩৫), মোঃ বাহার (৫৮), মোঃ রব মিয়া (৪২), আঃ রহমান (৪২), মোঃ আশরাফ (৪৯), মোঃ হবি মিয়া (৩৫), মোঃ হেলাল (৪৬), মোঃ রফিকুল ইসলাম রফিক (৪২), মোঃ আসাদুল (২৫) এবং মোঃ সুমন (৩৮) বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে ১৮টি মোবাইল ফোন, একটি টাকা জমা রাখার বাক্স, চার প্যাকেট ও খোলা অবস্থায় ৩৬৪ পিস জুয়া খেলার কার্ড ও নগদ- ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার জুয়ারী। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। শনিবার র‌্যাব-১০ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন