News71.com
 Bangladesh
 26 Dec 20, 10:36 PM
 219           
 0
 26 Dec 20, 10:36 PM

মুক্তিপণ না দেওয়ায় মিলল সন্তানের লাশ॥  

মুক্তিপণ না দেওয়ায় মিলল সন্তানের লাশ॥   

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অপহরণের এক সপ্তাহ পর সাকিব হাসান (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর একটার দিকে দর্শনা থানার যদুপুর গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত ১৯ ডিসেম্বর তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে অভিযোগ পরিবারের। সাকিব হাসান যদুপুর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কুদ্দুসের ছেলে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সাকিব। এরপর ২০ ডিসেম্বর দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার মা। জিডির সূত্র ধরে অপহৃত সাকিবকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে আটক ব্যক্তির স্বীকারোক্তিতে শনিবার দুপুরে যদুপুর গ্রামের একটি আমবাগানের ভেতর থেকে সাকিবের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মা শেফালী বেগম জানান, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় কৌশলে সাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অপহরণ চক্রের সদস্যরা। পরদিন তার কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন