News71.com
 Bangladesh
 26 Dec 20, 06:27 PM
 183           
 0
 26 Dec 20, 06:27 PM

জানুয়ারিতেই ঢাকা সফরে আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী॥  

জানুয়ারিতেই ঢাকা সফরে আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী॥   

নিউজ ডেস্ক: আগামী জানুয়ারি মাসে ঢাকায় আসবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আগামী জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকায় সফর করবেন। উভয়পক্ষ তার সফরের প্রস্তুতি নিচ্ছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে সেদেশে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগ নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। উল্লেখ্য, ২০১৬ সালের মার্চে সৌদির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর ঢাকা সফর করেন। এবার প্রায় ৫ বছর পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন