
জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন 'জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন- জেইউডিও সবরকম পরিস্থিতিতেই সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করে আসছে। নিয়মিত বিতর্ক চর্চার পাশাপাশি প্রতিবছর নির্দিষ্ট সময়ে নতুন কমিটি গঠন করে দায়িত্ব হস্তান্তরও অন্যতম সাংগঠনিক কার্যক্রম। এই ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিবছরের ন্যায় এবারও ঘোষিত হয়েছে জেইউডিও-র নতুন কার্যনির্বাহী পরিষদ। বৃহস্পতিবার সংগঠনের এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
‘শুদ্ধ স্বপ্নের সত্য সাধনে' -এই স্লোগানকে ধারণ করে ২৩ ডিসেম্বর জেইউডিওর ফেসবুক পেজে আয়োজিত হয় ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেইউডিওর প্রতিষ্ঠাতা সদস্য মুফাখারুর রহমান সৈকত, সাবেক সাধারণ সম্পাদক কৌশিক আজাদ প্রণয়, ২০২০ কার্যনির্বাহী পরিষদের সভাপতি তাজরীন ইসলাম তন্বী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক ড. আলমগীর কবীর এবং জেইউডিওর মডারেটর অধ্যাপক ড. এ.টি.এম আতিকুর রহমান। অতিথিবৃন্দের স্মৃতিচারণে ১৫ বছরের পথচলায় জেইউডিওর সাথে তাদের বিভিন্ন অভিজ্ঞতা উঠে আসে।
২০২০ কার্যনির্বাহী পরিষদের সভাপতি তাজরীন ইসলাম তন্বীর সমাপনী বক্তব্য এবং কমিটি ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি। অর্থনীতি বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী সাইমুম মৌসুমি বৃষ্টি কে সভাপতি এবং সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ফারহান আনজুম করিম কে সাধারণ সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন অধ্যাপক ড. ফারজানা ইসলাম, উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী এবং অধ্যাপক ড. আলমগীর কবির। কমিটির মডারেটর হিসেবে রয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান। উক্ত অনুষ্ঠানে বর্ষসেরা বিতার্কিক ও বর্ষসেরা সংগঠকেরও নাম ঘোষণা করা হয় যেখানে বর্ষসেরা বিতার্কিক হয়েছেন ভ‚গোল ও পরিবেশ বিভাগের ৪৭ তম ব্যাচের আল রাব্বি সিমেন্স এবং বর্ষসেরা সংগঠক হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৪৬ তম ব্যাচের সুমাইয়া তাসনোভা।