News71.com
 Bangladesh
 25 Dec 20, 09:44 PM
 258           
 0
 25 Dec 20, 09:44 PM

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল॥  

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল॥   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা বসছে আগামীকাল। সভায় আসন্ন পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার মেয়র প্রার্থীর মনোনয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে বলে জানা গেছে। শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় আসন্ন পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার মেয়র প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে সভায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন