News71.com
 Bangladesh
 25 Dec 20, 09:42 PM
 181           
 0
 25 Dec 20, 09:42 PM

কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত।। ছেলে আহত

কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত।। ছেলে আহত

নিউজ ডেস্কঃ যশোরে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ নয়ন (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার ছেলে জাফর (২০) গুরুতর আহত হন। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে যশোর-মাগুরা মহাসড়কের হুদারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ নয়ন (৫৩) যশোর সদর উপজেলার খিতিবদিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গুরুতর আহত হয়ন নিহতের ছেলে জাফর (২০)। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, দুপুরে যশোর সদরের হুদারমোড় এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নয়ন (৫৩) ও তার ছেলে জাফর (২০) গুরুতর আহত হন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। আহত জাফরকে ঢাকায় পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি নিয়ে চালক পালিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন