News71.com
 Bangladesh
 25 Dec 20, 09:39 PM
 174           
 0
 25 Dec 20, 09:39 PM

বিজয়ের মাসে হুইল চেয়ার পেলেন ৫০ শারীরিক প্রতিবন্ধী।।

বিজয়ের মাসে হুইল চেয়ার পেলেন ৫০ শারীরিক প্রতিবন্ধী।।

নিউজ ডেস্কঃ বিজয়ের মাসে প্রতিবন্ধকতাকে জয় করতে ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের ইতালি প্রবাসী সুমন আহমেদের উদ্যাগে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুধল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হক। শফিক ইসলাম সেলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, মো. মাসুদ রানা, হাফেজ জুনায়েদ আহমেদ, এমদাদউল্লাহ্, ইউপি সদস্য পাভেল মিয়া, দুলাল মিয়াসহ অনেকে। হুইল চেয়ার নিতে আসা কয়েকজন শারীরিক প্রতিবন্ধী বলেন, আমাদের চলাফেরা করতে কষ্ট হতো। হুইল চেয়ার পাওয়ায় আমাদের কষ্ট অনেকটা কমবে। সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে আমাদের আর কষ্ট থাকবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন