
নিউজ ডেস্কঃ রাজধানী দক্ষিণখান থানা এলাকা থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম (মনির) (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭), ও আসমা বেগম (৪২)। র্যাব জানায়, গোপন সংবাদ পাওয়া যায়, রাজধানী ঢাকার দক্ষিণখান থানাধীন ৫০নং ওয়ার্ড গুলবার মুন্সি স্মরণী রোড এলাকায় কয়েকজন আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বিপুল পরিমাণ সাপের বিষ নিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল ৩.২০ মিনিটের দিকে ঘটনাস্থলে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের সাপের বিষ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা করলে প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে তাদের সাথে থাকা ব্যাগের ভেতর তল্লাশি করে কাচের জারে রক্ষিত অবস্থায় ৮.৯৬ কেজি (জারসহ) সাপের বিষ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা।