News71.com
 Bangladesh
 25 Dec 20, 11:03 AM
 250           
 0
 25 Dec 20, 11:03 AM

সর্বক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে শিল্পমন্ত্রীর আহ্বান।।

সর্বক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে শিল্পমন্ত্রীর আহ্বান।।

নিউজ ডেস্কঃ ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ সর্বক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয় অবহিতকরণ প্রকল্পের আওতায় নরসিংদীর শিশু একাডেমিতে আয়োজিত ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে উৎপাদনশীলতা বাড়াতে করোনা মহামারির মধ্যেও শিল্প ও সেবাখাতে প্রণোদনা প্রদানসহ গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন। ফলে আমরা অচল অর্থনীতি সচল রাখতে সক্ষম হয়েছি। শিল্পমন্ত্রী বলেন, ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) যৌথ উদ্যোগে উৎপাদনশীলতা সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধির গুরুত্ব গণমানুষের কাছে পৌঁছাতে হবে, এক্ষেত্রে প্রচার-প্রচারণা বাড়াতে হবে। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন