News71.com
 Bangladesh
 24 Dec 20, 06:49 PM
 246           
 0
 24 Dec 20, 06:49 PM

ইসির বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্যমূলক ॥ সিইসি

ইসির বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্যমূলক ॥ সিইসি

নিউজ ডেস্ক: আর্থিক অনিয়ম ও দুর্নীতি নিয়ে ৪২ বিশিষ্ট নাগরিকের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, অসত্য তথ্যের ভিত্তিতে ইসির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন করে দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক। আর্থিক অনিয়ম, দুর্নীতি ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে রাষ্ট্রপতির কাছে ১৪ ডিসেম্বর এ আবেদন করেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন