News71.com
 Bangladesh
 24 Dec 20, 06:47 PM
 252           
 0
 24 Dec 20, 06:47 PM

হল খুলতে জাতীয় সিদ্ধান্ত লাগবে: ঢাবি উপাচার্য॥  

হল খুলতে জাতীয় সিদ্ধান্ত লাগবে: ঢাবি উপাচার্য॥   

নিউজ ডেস্কঃ অনার্স ও মাস্টার্স পরীক্ষার সিদ্ধান্ত হলেও শিক্ষার্থীদের থাকার জন্য হল খোলা হবে না জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দিতে শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছিলেন। বৃহস্পতিবার এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, সরকারি সিদ্ধান্তের বাইরে যেতে পারছেন না তারা। তিনি বলেন, পুরো জাতিকে আমরা অন্যদিকে নিয়ে যেতে পারি না। কেউ এটাকে বলবে ট্রাম্পের মতো আচরণ। এই বিষয়গুলো মাথায় রেখে হল খুলতে জাতীয়ভাবে সিদ্ধান্ত লাগবে। স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত লাগবে। বৃহস্পতিবার দুপুরে পরীক্ষার্থীদের জন্য খোলার দাবিতে ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোটের নেতারা উপাচার্য কার্যালয়ে গিয়ে অধ্যাপক আখতারুজ্জামানের সঙ্গে দেখা করে তাদের দাবি জানান।


এ সময় উপাচার্য আরো বলেন, প্যানডেমিক পরিস্থিতিতে হল খুলতে জাতীয় সিদ্ধান্ত লাগবে। শিক্ষার্থীরা হল খোলার দাবি জানালেও বিচ্ছিন্নভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। ১৬ জানুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা রয়েছে। পরিস্থিতির উপর নির্ভর করে সরকার সিদ্ধান্ত নেবে। ২৬ ডিসেম্বর থেকে স্নাতক ফাইনাল ও স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন