News71.com
 Bangladesh
 24 Dec 20, 06:39 PM
 210           
 0
 24 Dec 20, 06:39 PM

চাঁদপুরে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন।।

চাঁদপুরে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন।।

নিউজ ডেস্কঃ ‘নির্বাচনী অঙ্গীকারে ডিজিটাল হলো দেশ, মুজিববর্ষে ই-পাসপোর্ট ধন্য বাংলাদেশ’ এ স্লোগানে চাঁদপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) কার্যক্রম উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ছয় জেলার কার্যক্রম ভার্চ্যুয়াল পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের পরিচালক মো. সাইদুল ইসলাম, ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা লে. কর্নেল রাইয়ান তারিক, উপ-সহকারী পরিচালক মো. ছুফি উল্লাহ ও অধিক্ষক মোহাম্মদ মৃদুল ভুঁইয়া। চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা বলেন, গত ১০ নভেম্বর থেকে চাঁদপুরসহ দেশের সব জেলায় ই-পাসপোর্ট কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছিল ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। তবে নানা সীমাবদ্ধতার কারণে সেই সময়ে তা চালু করা যায়নি। দেরিতে হলেও আজ (বৃহস্পতিবার) চাঁদপুরসহ ছয় জেলায় একযোগে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন