News71.com
 Bangladesh
 24 Dec 20, 06:39 PM
 228           
 0
 24 Dec 20, 06:39 PM

শিপ্রার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদনে আদালতের নারাজি।।

শিপ্রার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদনে আদালতের নারাজি।।

নিউজ ডেস্কঃ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা শিপ্রা দেবনাথের বিরুদ্ধে মাদক মামলায় র‌্যাবের জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর আদালতে নারাজি দিয়েছেন বাদীপক্ষ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের আদালতে এ মামলার শুনানি হয়। আবেদনটি আমলে নিয়ে শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।শিপ্রার আইনজীবী অরূপ বড়ুয়া তপু জানান, মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি দিয়েছেন। আদালত দুই পক্ষের শুনানি শেষে আদেশ অপেক্ষমান রেখেছেন এবং শিপ্রার স্থায়ী জামিন আদেশ দেন। একই সময়ে আদালত থেকে বেরিয়ে শিপ্রা দেবনাথ সাংবাদিকদের বলেন, এটি একটি সাজানো মামলা ছিলো। যা হওয়ার তাই হয়েছে। এখানে সন্তুষ্টির কিছু নেই। আদালতের কাছে সুষ্ঠু বিচার চাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন