News71.com
 Bangladesh
 24 Dec 20, 06:38 PM
 197           
 0
 24 Dec 20, 06:38 PM

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম ই-পাসপোর্টের আওতায়।।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম ই-পাসপোর্টের আওতায়।।

নিউজ ডেস্কঃ ‘বহুল প্রতীক্ষিত ইলেকট্রনিক্স পাসপোর্ট বা ই-পাসপোর্ট সেবার আওতায় এসেছে বাংলাদেশ। সবশেষ খাগড়াছড়িসহ দেশের ছয়টি জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা সম্প্রসারণ করার মাধ্যমে পুরো দেশ এ সেবার আওতায় আনা হয়। একইসঙ্গে দক্ষিণ এশিয়ার কোনো দেশ হিসেবে বাংলাদেশ প্রথম ই-পাসপোর্ট সেবার আওতায় এসেছে।’ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছয়টি জেলায় এ সেবার উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন।

জেলাগুলো হলো- খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও চাঁদপুর। এ সময় জেলাগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খাগড়াছড়িসহ ছয়টি জেলার আঞ্চলিক অফিসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালু করার মাধ্যম বাংলাদেশ ই-পাসপোর্ট সেবার আওতায় এসেছে। দেশের ৭২টি আঞ্চলিক কেন্দ্রে এখন থেকে এ সেবা পাওয়া যাবে। এরইমধ্যে দেশের এক লাখ ১০ হাজার গ্রাহক ই-পাসপোর্ট পেয়েছে। আরও দুই লাখ গ্রাহককে ই-পাসপোর্ট দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন