News71.com
 Bangladesh
 24 Dec 20, 02:33 PM
 269           
 0
 24 Dec 20, 02:33 PM

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম আর নেই॥

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম আর নেই॥

নিউজ ডেস্কঃ বিশিষ্ট শিল্পপতি ও পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেম আর নেই। বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানা গেছে করোনাভাইরাসের সংক্রমণ হওয়ার পর ১১ ডিসেম্বর এম এ হাসেমকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ ডিসেম্বর থেকে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এম এ হাসেম ১৯৫৯ সালে ব্যবসা শুরু করেন। তিনি বিভিন্ন ব্যবসার পাশাপাশি বেসরকারি খাতের সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতাদেরও একজন। ব্যাংক দুটির চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেন। এছাড়া জনতা ইনস্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতাদেরও একজন তিনি। নোয়াখালী থেকে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যও ছিলেন এম এ হাসেম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন