News71.com
 Bangladesh
 24 Dec 20, 02:25 PM
 270           
 0
 24 Dec 20, 02:25 PM

উপকূলে হচ্ছে উচ্চ ক্ষমতাসম্পন্ন স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন॥  

উপকূলে হচ্ছে উচ্চ ক্ষমতাসম্পন্ন স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন॥   

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের ঝুঁকিতে থাকা দেশের উপকূলীয় এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বিদ্যমান আবহাওয়ার পূর্বাভাস আরো নির্ভুল করতে সর্বাধুনিক আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইটে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এ জন্য দক্ষিণ কোরিয়ার আধুনিক আবহাওয়া স্যাটেলাইট ‘জিও কম্পস্যাট ২এ’তে যুক্ত হয়ে তথ্য-উপাত্ত নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করছে সংশ্লিষ্ট দপ্তর। এই স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হওয়া ছাড়াও ঘূর্ণিঝড় নিম্নচাপের পূর্বাভাসসংক্রান্ত আগাম তথ্য ও জলোচ্ছ্বাসের সঠিক তথ্য প্রাপ্তির জন্য উপকূলীয় এলাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪০টি স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বিশ্বব্যাংকের সহায়তায় এসব স্টেশন স্থাপন করা হবে। ২০২১ সালের মধ্যে শুরু হবে এসব স্বয়ংক্রিয় স্টেশনের কার্যক্রম। স্বয়ংক্রিয় এসব আবহাওয়া স্টেশনের মাধ্যমে সাগরের পানির তাপমাত্রা, বাতাসের গতি, বাতাসের চাপ এবং বৃষ্টিসংক্রান্ত তথ্য পাওয়া যাবে। এর ফলে বিভিন্ন সময় বঙ্গোপসাগরে সৃষ্ট এবং বাংলাদেশের উপকূলে আঘাত হানা গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়, সাইক্লোন-জলোচ্ছ্বাসের উচ্চতা ও সময় আগেভাগেই নিরূপণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন