News71.com
 Bangladesh
 24 Dec 20, 02:20 PM
 216           
 0
 24 Dec 20, 02:20 PM

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কায়কাউসের চাকরীর মেয়াদ বৃদ্ধি॥

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কায়কাউসের চাকরীর মেয়াদ বৃদ্ধি॥

নিউজ ডেস্ক: চুক্তিতে আরও ২ বছর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থাকছেন ড. আহমদ কায়কাউস। তার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ সংশ্লিষ্ট ছুটি স্থগিতের শর্তে এই নিয়োগ দিয়ে বুধবার (২৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। চাকরির মেয়াদ শেষে আগামী ৩১ ডিসেম্বর আহমদ কায়কাউসের অবসরে যাওয়ার কথা ছিল। তার পিআরএল মঞ্জুর করে আদেশও জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে কায়কাউসের এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে চাকরির মেয়াদ শেষ হতে চলায় কায়কাউসকে ৩১ ডিসেম্বর থেকে অবসর দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার আদেশ জারি করেছিল। একই তারিখে আরেক আদেশে কায়কাউসকে চুক্তিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগের কথা জানানো হয়, তবে আদেশটি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব থাকার সময় গত বছরের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান আহমদ কায়কাউস। ১৯৮৬ সালের বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ২০১৭ সাল থেকে বিদ্যুৎ সচিবের দায়িত্ব পালন করেন। তার আগের কয়েক মাস তিনি ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে ছিলেন। আহমদ কায়কাউসকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন