News71.com
 Bangladesh
 24 Dec 20, 02:19 PM
 206           
 0
 24 Dec 20, 02:19 PM

ইবির নতুন প্রক্টর হলেন অধ্যাপক ড. জাহাঙ্গীর॥  

ইবির নতুন প্রক্টর হলেন অধ্যাপক ড. জাহাঙ্গীর॥   

নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, উপাচার্য মহোদয় আগামী এক বছরের জন্য অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়মানুযায়ী তিনি এ পদের সব সুযোগ-সুবিধা পাবেন। জানা যায়, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর ছাত্রলীগের আন্দোলনের মুখে সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানকে পরিবর্তন করে সদ্যবিদায়ী প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণকে দায়িত্ব দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন সদ্যবিদায়ী প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণের স্থলাভিষিক্ত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন