News71.com
 Bangladesh
 24 Dec 20, 10:54 AM
 209           
 0
 24 Dec 20, 10:54 AM

শায়েস্তাগঞ্জে ৩ মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা।।

শায়েস্তাগঞ্জে ৩ মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা।।

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ও রাত ৮টার পর উচ্চস্বরে মাইক ব্যবহার করায় তিন মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম তাদের এ জরিমানা করেন। এরা হলেন- আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ছালেক মিয়ার (নারিকেল গাছ) সমর্থক মোশাররফ হোসেন সাহেদ, বিএনপি মনোনীত এমএফ আহমেদ অলির (ধানের শীষ) সমর্থক আকিকুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ফজল তালুকদারের (চামচ) সমর্থক বশির আহমেদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে মিছিল করায় নারিকেল গাছ প্রতীকের সমর্থক মোশাররফ হোসেন ও ধানের শীষ প্রতীকের সমর্থক আকিকুর রহমানকে ৩ হাজার করে এবং রাত ৮টার পর উচ্চস্বরে মাইক ব্যবহারের জন্য চামচ প্রতীকের সমর্থক বশির আহমেদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর ইভিএম পদ্ধতিতে শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ভোটার সংখ্যা ১৮ হাজার ৩৫ জন। নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থী, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন