News71.com
 Bangladesh
 24 Dec 20, 10:54 AM
 212           
 0
 24 Dec 20, 10:54 AM

নতুন স্পিডব্রেকারে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল যুবকের।।

নতুন স্পিডব্রেকারে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল যুবকের।।

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে নতুন নির্মিত স্পিডব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নাঈম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক। বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে সিরাজগঞ্জ-নলকা চারলেন মহাসড়কে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সার্কিট হাউসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নাঈম শহরের গোশালা মহল্লার সিদ্দিক মাস্টারের ছেলে। আহতরা হলেন- একই মহল্লার কানাই চৌধুরীর ছেলে বাপ্পী চৌধুরী (২৬) ও চন্দন কুমারের ছেলে পার্থ (২৪)। হতাহতরা ব্যবসায়িক পার্টনার। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সার্কিট হাউস এলাকায় নতুন স্পিডব্রেকার নির্মাণ করা হয়েছে। রাত ১১টার দিকে মোটরসাইকেলে করে শহরে আসার পথে ওই স্পিডব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ ছিটকে পড়েন নাঈম। তার পেছনে থাকা অপর মোটরসাইকেলে বাপ্পী ও পার্থও এসে একইভাবে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করলে নাঈমের মৃত্যু হয়। বাপ্পীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন