News71.com
 Bangladesh
 24 Dec 20, 10:54 AM
 242           
 0
 24 Dec 20, 10:54 AM

ব্রিকস ব্যাংকের সদস্য হতে লাগবে ৪৬০ মিলিয়ন ডলার।।

ব্রিকস ব্যাংকের সদস্য হতে লাগবে ৪৬০ মিলিয়ন ডলার।।

নিউজ ডেস্কঃ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকায় প্রতিষ্ঠিত ব্রিকস ব্যাংক বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) সদস্য হতে বাংলাদেশের ব্যয় হবে ৪৬০ মিলিয়ন ডলার (প্রায় চার হাজার কোটি টাকা)। উদীয়মান দেশগুলোতে অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে অর্থের সংস্থানকারী ব্রিকস ব্যাংকে যোগদানের বিষয়ে বাংলাদেশও ইতিবাচক। এই পদক্ষেপের অংশ হিসেবে দিল্লিভিত্তিক নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) যোগ দেওয়ার বিষয়ে অর্থ বিভাগের মতামত চেয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। অর্থ বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ব্রিকস ব্যাংকে যোগদানের খরচ ও সুবিধা বিশ্লেষণ করে সামষ্টিক অর্থনীতি বিভাগ মতামত দেবে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদানের বিষয়ে মতামত চেয়ে অর্থনৈতিক সর্ম্পক বিভাগে চিঠি পাঠিয়েছে। অর্থনৈতিক সর্ম্পক বিভাগ সেই চিঠির আলোকে অর্থ বিভাগের মতামত চেয়েছে। অর্থমন্ত্রণালয় সূত্র জানায়, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদানের জন্য বাংলাদেশকে সাতটি বার্ষিক কিস্তিতে ৪৬০ মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে। বহুমুখী উন্নয়ন ব্যাংকের (এমডিবি) সদস্য হওয়ার কর্মসূচি সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হতে চায় কি-না তা জানতে চেয়ে চলতি বছরের ১৯ নভেম্বর ভারতীয় হাইকমিশন ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন