
নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সম্প্রতি যুক্তরাজ্যে কভিড-১৯ এর নতুন ধরণ দেখা দেওয়ায় যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের দেশে প্রবেশের পর সাতদিন বাধ্যতামূলক কোয়ারাইনটিনে থাকতে হবে। ৭ দিন শেষ হলে কোয়ারাইনটিনে থেকেই সরকারিভাবে যাত্রীদের কভিড টেস্ট করে ছেড়ে দেওয়া হবে। দেশের কভিড পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে রাজধানীর আশকোনা হজ্ব ক্যাম্পে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য জিন এক্সপার্ট মেশিন, মোবাইল পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্ট ব্যবস্থা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে স্বাস্থ্যমন্ত্রী আশকোনা হজ্ব ক্যাম্পে থাকা জিন এক্সপার্ট মেশিন, মোবাইল পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্ট সেন্টারগুলির উদ্বোধন করেন।