News71.com
 Bangladesh
 23 Dec 20, 11:29 PM
 172           
 0
 23 Dec 20, 11:29 PM

মৌলভীবাজারে চালু হলো পুলিশের গোপন চোখ॥

মৌলভীবাজারে চালু হলো পুলিশের গোপন চোখ॥

নিউজ ডেস্কঃ স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের বডিওর্ন-ক্যামেরা সেবা চালু করেছে মৌলভবাজার জেলা পুলিশ। বুধবার (২৩ ডিসেম্বর) মৌলভীবাজার শহরে চৌমোহনা পয়েন্টে গোপন চোখ নামে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ। এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, ওসি ইয়াছিনুল হক পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রাফিক পুলিশকে বডিওর্ন ক্যামেরা হস্তান্তর করেন পুলিশ সুপার। এ সময় তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে মৌলভীবাজার সদরের ট্রাফিক পুলিশকে ১০টি বডিওর্ন-ক্যামেরা এবং ৫টি ক্যামেরা সম্বলিত চশমা দেয়া হয়েছে। পরবর্তিতে জেলার অন্য উপজেলায় এ কার্যক্রম চালু করা হবে। এর ফলে সড়ক নিরাপত্তা জোরদার এবং দুর্নীতি কমবে বলে জানান পুলিশ সুপার। এখন থেকে শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে বডিওর্ন-ক্যামেরা পরে দায়িত্ব পালন করবেন ট্রফিক পুলিশরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন