News71.com
 Bangladesh
 23 Dec 20, 10:57 PM
 230           
 0
 23 Dec 20, 10:57 PM

শিক্ষার্থীদের টিউশন ও পরিবহন ফি মওকুফ করল শাবিপ্রবি॥  

শিক্ষার্থীদের টিউশন ও পরিবহন ফি মওকুফ করল শাবিপ্রবি॥   

নিউজ ডেস্কঃ করোনাকালে অনলাইনে হওয়া দুই সেমিস্টারের ফাইনাল পরীক্ষার টিউশন ও পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল থেকে অনার্স শেষবর্ষ ও মাস্টার্সের পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি নিয়ে স্মারকলিপি দেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নিয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।


উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, করোনা পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী আর্থিকভাবে সংকটে রয়েছে। তাই আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি শিক্ষার্থীদের চলতি বছরের দুই সেমিস্টারের টিউশন ও পরিবহন ফি মওকুফ করব। যাদের খুব বেশি সমস্যা, তারা দুই সেমিস্টারের ক্রেডিট ফিসহ অন্যান্য আনুষঙ্গিক ফি পরিশোধ না করে পরীক্ষা দিতে পারবে। পরবর্তী সময়ে পরিশোধ করলে কোনো ধরনের জরিমানা দিতে হবে না। এছাড়া কোর্স রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট আবাসিক হলের ছাড়পত্র প্রয়োজন হবে না। তবে শিক্ষার্থীদের সনদপত্র উত্তোলনের আগে এসব ফি পরিশোধ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন