News71.com
 Bangladesh
 23 Dec 20, 10:55 PM
 223           
 0
 23 Dec 20, 10:55 PM

মুজিববর্ষে গোপালগঞ্জের ৭৮৭ ভূমিহীন পরিবার পাবে ঘর।।

মুজিববর্ষে গোপালগঞ্জের ৭৮৭ ভূমিহীন পরিবার পাবে ঘর।।

নিউজ ডেস্কঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ও সরকারের দেওয়া প্রতিশ্রুতি হিসেবে গোপালগঞ্জের ৭৮৭টি ভূমিহীন পরিবার আবাসন পাবেন। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৮০টি, কাশিয়ানীতে ২০০টি, মুকসুদপুরে ৫০টি, কোটালীপাড়ায় ৩০টি ও টুঙ্গিপাড়ায় ২৭টি সেমি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। জেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি খাস জমিতে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প আশ্রয়ন-২ এর আওতায় এসব ঘর নির্মাণ করা হচ্ছে।  দুই শতাংশ জমিতে দুই কক্ষ বিশিষ্ট এসব ঘরে যাবতীয় সুযোগ সুবিধা রাখা হয়েছে। প্রতি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। বুধবার (২৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শাহিদা সুলতানা এসব তথ্য জানান। এ সময় গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাম্মি আকতার, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুর রহমান, আরডিসি দিনেশ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন