News71.com
 Bangladesh
 23 Dec 20, 10:49 PM
 202           
 0
 23 Dec 20, 10:49 PM

মাতারবাড়ি হবে আধুনিক সিঙ্গাপুর।।জাপানি রাষ্ট্রদূত

মাতারবাড়ি হবে আধুনিক সিঙ্গাপুর।।জাপানি রাষ্ট্রদূত

নিউজ ডেস্কঃ মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প বাস্তবায়ন হলে তা আধুনিক সিঙ্গাপুর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।তিনি বলেন, থার্ড টার্মিনাল, মাতারবাড়ি প্রকল্প, মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ বিশ্বে নতুন স্থান করে নেবে। বিশেষত মাতারবাড়ি হবে আধুনিক সিঙ্গাপুর। সমুদ্র বন্দর যোগাযোগ পাবে নতুন মাত্রা। এসব প্রকল্প ঘিরে বেসরকারি খাতে যে বিশাল উন্নয়ন হচ্ছে তাও বাংলাদেশের জন্য অর্জন।বুধবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।নাওকি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের চেহারা বদলে যাবে। ২০২৫ সালে নতুন এক বাংলাদেশ পাবে বিশ্ব। সব ধরনের উন্নয়নে দৃষ্টান্ত স্থাপিত হবে।বসুন্ধরা গ্রুপ ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনে আলাপচারিতার সময় ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টিভির সিইও নঈম নিজাম, নিউজ টোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহা, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা আবু তৈয়ব ও বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন