News71.com
 Bangladesh
 23 Dec 20, 10:49 PM
 184           
 0
 23 Dec 20, 10:49 PM

মেহেরপুরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু।।

মেহেরপুরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে ইজিবাইকের ধাক্কায় সজনী খাতুন (০৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (২৩ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশু সজনী খাতুন বলিয়ারপুর গ্রামের মাঝপাড়া এলাকার দিনমজুর সুজন আলীর মেয়ে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, শিশু সজনীর অভিভাবক অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন