News71.com
 Bangladesh
 23 Dec 20, 12:38 PM
 245           
 0
 23 Dec 20, 12:38 PM

মীরসরাইয়ে পিকআপ ভ্যান উল্টে একজনের মৃত্যু।।

মীরসরাইয়ে পিকআপ ভ্যান উল্টে একজনের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ মীরসরাইয়ে পিকআপ ভ্যান উল্টে একজনের মৃত্যু হয়েছে। এসময় চালকসহ আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটায় মীরসরাইয়েরে ঠাকুরদিঘি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মীরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, চট্টগ্রামগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই গাড়িতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত চালক ও তার এক সহকারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন