News71.com
 Bangladesh
 23 Dec 20, 11:56 AM
 259           
 0
 23 Dec 20, 11:56 AM

বিয়ের দাবিতে তরুণীর অনশন॥  

বিয়ের দাবিতে তরুণীর অনশন॥   

নিউজ ডেস্কঃ বিয়ের দাবিতে এক তরুণী তার প্রেমিক নানার বাড়িতে অনশন চালিয়ে যাচ্ছেন। চাঞ্চল্যকর ঘটনাটি জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামের। এ ব্যাপারে আইনগত প্রতিকার চেয়ে মঙ্গলবার (২২ ডিসেম্বর) ওই তরুণীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা জানান, সভারচর পশ্চিমপাড়ার জহুরুল হকের ২২ বছর বয়সী মেয়ে পার্শ্ববর্তী মৃত সাহেব আলীর ছেলে সাদ্দাম শেখের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে গত ১৬ ডিসেম্বর রাতে তিনি সাদ্দামের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এ ঘটনার দু’দিন পর সাদ্দাম আত্মগোপন করেন। ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন