News71.com
 Bangladesh
 23 Dec 20, 11:56 AM
 224           
 0
 23 Dec 20, 11:56 AM

৩ মাস পেছাতে পারে বিজিএমইএ নির্বাচন॥  

৩ মাস পেছাতে পারে বিজিএমইএ নির্বাচন॥   

নিউজ ডেস্ক: পোশাক কারখানা মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর নির্বাচন তিন মাস পেছাতে পারে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ, এপ্রিলে রমজান ও মে মাসে ঈদ বোনাসসহ ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত আসতে পারে। আজ বুধবার সংগঠনটির সাবেক সভাপতিরা রাজধানীতে বৈঠক করবেন। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বিজিএমইএর এক শীর্ষ নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও বর্তমানে পর্ষদে বিরোধী দল সম্মিলিত পরিষদ চাইছে সময়মতো নির্বাচন করতে। এ ছাড়া বর্তমান সভাপতি রুবানা হক চাইছেন বাড়তি সময়ের জন্য অন্য কেউ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করুক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন