News71.com
 Bangladesh
 23 Dec 20, 11:17 AM
 218           
 0
 23 Dec 20, 11:17 AM

রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের সিদ্ধান্ত চরম অমানবিক॥ চরমোনাই পীর

রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের সিদ্ধান্ত চরম অমানবিক॥ চরমোনাই পীর

নিউজ ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন এখন আখ বিক্রির মৌসুমে হঠাৎ করে ছয় চিনিকল বন্ধের সিদ্ধান্ত চরম অমানবিক। আখ চাষিরা তাদের সর্বস্ব দিয়ে আখ চাষ করেছে। এ ধরনের অপরিণামদর্শী সিদ্ধান্ত বাতিল করতে হবে। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন আগে থেকে আখ চাষিদের চিনিকল বন্ধের কোনো সিদ্ধান্তের কথা না জানিয়ে, চিনি কল বন্ধের ঘোষণা দেশকে অনিশ্চিয়তার দিকে ঠেলে দেবে। তিনি বলেন ন্যায্যমূল্যে আখ কিনে নিতে হবে। আর তার ব্যবস্থা সরকারকেই করতে হবে। চাষিদের সকল দাবি অবিলম্বে মেনে নিতে হবে। গত ১ ডিসেম্বর শিল্প মন্ত্রণালয়ের এক পরিপত্রের মাধ্যমে লোকসানের কারণ দেখিয়ে ছয়টি চিনিকল বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা আত্মঘাতী ও উন্নয়নের ধারা ব্যাহত করবে। সিস্টেম লস ও দুর্নীতি বন্ধ করতে না পেরে চিনিকল বন্ধ করা কোনো সমাধান নয়- বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন