
নিউজ ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ৩ কেজি ৭শ’ গ্রাম গাঁজাসহ শাহীনুর ইসলাম (২৪) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর সদস্যরা। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের অধিনায়ক (ভারপ্রাপ্ত) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুন্না বিশ্বাস বিষয়টি জানান। আটক শাহীনুর সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের হুগলীপাড়া এলাকার আজগার আলীর ছেলে। এএসপি মুন্না বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ ডিসেম্বর) দিনগত রাতে ওই ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় পাকা রাস্তা থেকে মাদকবিক্রেতাকে শাহীনুরকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে জব্দ করা হয় ৩ কেজি ৭শ’ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল, দুইটি মোবাইলফোন, চারটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে। শাহীনুরের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সৈয়দপুর থানায় মামলা দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।