News71.com
 Bangladesh
 23 Dec 20, 11:07 AM
 218           
 0
 23 Dec 20, 11:07 AM

কেকের প্যাকেটে ইয়াবা।। ‘জামাই-শ্বশুর’ আটক

কেকের প্যাকেটে ইয়াবা।। ‘জামাই-শ্বশুর’ আটক

নিউজ ডেস্কঃ নগরের কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা থেকে ১২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটক দুইজন সম্পর্কে শ্বশুর ও জামাই। মঙ্গলবার (২২ ডিসেম্বর) তাদের আটকের বিষয়টি জানানো হয়। আটক দুইজন হলো- নগরের চকবাজার জয়নগর ১ নম্বর লেইন সর্দার বাড়ির বশির আহম্মদ ছেলে সাব্বির আহাম্মদ রনি (৩৯) এবং জামালপুর জেলার ঝাউগরা বাজার এলাকার মো. শাহাজাহানের ছেলে মো. সজীব (৩৪)। সাব্বির আহাম্মদ রনি ও মো. সজীব বর্তমানে মুরাদপুর হামজারবাগ মাজার গলি এলাকায় ভাড়ায় থাকেন। সাব্বির আহাম্মদ রনি মো. সজীবের মামা শ্বশুর বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা থেকে ১২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাব্বির আহাম্মদ রনি ও মো. সজীব নামে দুইজনকে আটক করা হয়েছে। সাব্বির আহাম্মদ রনি মো. সজীবের মামা শ্বশুর। তারা কেকের প্যাকেটের ভেতর করে ইয়াবা নিয়ে আসছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন